শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে ২০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
292

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ২০ জন নারী-পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মডেল মসজিদ মিলনায়তনে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান এর নিজস্ব অর্থায়নে উন্নত মানের এ হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।

এ সময় জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগজ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে আমি প্রতিবন্ধীদের আশ্বস্ত করেছিলাম যে আমি যদি নির্বাচিত হই তাহলে চলাফেরা সুবিধার্থে প্রত্যেকেই একটি করে হুইল চেয়ার দেবো। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্য শেষে পর্যায়ক্রমে ২০ জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।

হুইলচেয়ার পেয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন, “টাকার অভাবে একটা ভালো চেয়ার কিনতে পারছিলাম না, অন্যের ওপর নির্ভর করে থাকতে হতো। আজ এই উপহার পেয়ে আমি নিজের পায়ে হাঁটার শক্তি ফিরে পেলাম। এমপি সাহেবের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews