রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

একটি মর্মান্তিক পথদুর্ঘটনা কেড়ে নিল বাবা ও ছেলের প্রাণ। চিরতরের জন্য নিভে গেল একটি পরিবারের দুটি প্রদীপ।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
206

আহাসানুল কবির জিনিয়াস রানা যশোর জেলা প্রতিনিধি,

১৫ মে ২০২৬ শনিবার ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সেপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সাথে প্রাণ হারিয়েছেন বাবা ইউসুফ ও ছেলে ইয়াকুব।

সম্পর্কে তারা কেবল বাবা-ছেলেই ছিলেন না, জীবিকার তাগিদে চাকা ঘোরানোর লড়াইয়ে তারা ছিলেন একে অপরের সহযাত্রী—একজন ট্রাকচালক এবং অন্যজন তার হেলপার।

মৃত্যুর নিষ্ঠুর থাবায় তাদের সেই যাত্রার সমাপ্তি ঘটল একসাথেই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেমন তারা পাশাপাশি ছিলেন, তেমনি শেষ বিদায়ের ক্ষণেও তাদের আলাদা করা যায়নি।

বাড়ির পাশে কেটে রাখা হয়েছে পাশাপাশি দুটি কবর। একই সাথে বাবা-ছেলের এই অকাল প্রস্থান এবং পাশাপাশি দুটি গোরের এই দৃশ্য যেন পাথরকেও গলিয়ে দেয়।

পুরো এলাকায় এখন নেমে এসেছে শোকের ছায়া, বাতাসে ভাসছে স্বজনদের আহাজারি। এই বুকফাটা আর্তনাদ আর শূন্যতা সত্যিই সইবার নয়। ওপারে তারা ভালো থাকুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews