শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
150

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে আন্তঃনগর বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গতকাল রাত থেকে বাস চলাচল বন্ধ থাকায় আজ সারাদিনও এ রুটে কোনো বাস চলাচল করেনি। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী বিকল্প যানবাহনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, পাশাপাশি সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগও বাড়ছে। যাত্রীদের দাবি, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে আন্তঃনগর বাস চলাচল স্বাভাবিক করা হোক।

বাস মালিকপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধানে তারা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে বাস চলাচল পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।

এদিকে সাধারণ যাত্রীদের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে আন্তঃনগর বাস চলাচল স্বাভাবিক হবে।

 

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews