শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ আদালতে ভাঙচুর ও বিচারকের খাস কামরায় হামলার ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ও প্রতিবাদ!

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
102

শহীদুল্লাহ আব্বাসী ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) এর এজলাস ও বিচারকের খাস কামরায় ভাঙচুরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, রোববার (৯ আগস্ট) আদালত প্রাঙ্গণে সংঘটিত এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিচারালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও স্বাধীন প্রতিষ্ঠান। আদালতের এজলাস, বিচারকের খাস কামরা কিংবা বিচারিক কার্যক্রমে কোনো ধরনের হামলা, ভাঙচুর, হুমকি বা বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো বিচারকের সিদ্ধান্ত বা আচরণ নিয়ে কারও অভিযোগ বা আপত্তি থাকলে তা আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই দায়িত্বশীল নাগরিকের কর্তব্য।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে বিচারিক পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে। আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মব-সৃষ্ট পরিস্থিতি বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের এবং ভাঙচুর বা বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

তারা আরও বলেন,দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে সকল রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিকের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews