চাঁপাইনবাবগঞ্জ আদালতে ভাঙচুর ও বিচারকের খাস কামরায় হামলার ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ও প্রতিবাদ!
প্রকাশিত:
বুধবার, ১২ আগস্ট, ২০২৬
৪৬
বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ আদালতে ভাঙচুর ও বিচারকের খাস কামরায় হামলার ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ও প্রতিবাদ!
শহীদুল্লাহ আব্বাসী ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) এর এজলাস ও বিচারকের খাস কামরায় ভাঙচুরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, রোববার (৯ আগস্ট) আদালত প্রাঙ্গণে সংঘটিত এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিচারালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও স্বাধীন প্রতিষ্ঠান। আদালতের এজলাস, বিচারকের খাস কামরা কিংবা বিচারিক কার্যক্রমে কোনো ধরনের হামলা, ভাঙচুর, হুমকি বা বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো বিচারকের সিদ্ধান্ত বা আচরণ নিয়ে কারও অভিযোগ বা আপত্তি থাকলে তা আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে বিচারিক পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে। আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মব-সৃষ্ট পরিস্থিতি বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের এবং ভাঙচুর বা বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান। তারা আরও বলেন,দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে সকল রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিকের দায়িত্বশীল আচরণ অপরিহার্য। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) এর এজলাস ও বিচারকের খাস কামরায় ভাঙচুরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, রোববার (৯ আগস্ট) আদালত প্রাঙ্গণে সংঘটিত এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিচারালয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও স্বাধীন প্রতিষ্ঠান। আদালতের এজলাস, বিচারকের খাস কামরা কিংবা বিচারিক কার্যক্রমে কোনো ধরনের হামলা, ভাঙচুর, হুমকি বা বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো বিচারকের সিদ্ধান্ত বা আচরণ নিয়ে কারও অভিযোগ বা আপত্তি থাকলে তা আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই দায়িত্বশীল নাগরিকের কর্তব্য।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে বিচারিক পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে। আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মব-সৃষ্ট পরিস্থিতি বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের এবং ভাঙচুর বা বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
তারা আরও বলেন,দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার স্বার্থে সকল রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিকের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।