নাচোলের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি, বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত:
ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি:
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
১৬
বার পড়া হয়েছে
নাচোলের গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি, বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত:
ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি: নাচোলের গোলাবাড়ি উচ্চ বিদ্যলয় ২০২৬ সালের এসএসসি, পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সম্মাননা এবং নবীন বরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই বিদায় ও বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন, ৪৪"চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। সকাল ১০ টায় গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাজামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা ১ নং ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, গোলাবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ গাজীউল আলম, নাচোল উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর দুরুল হুদা, বিএনপি নেতা হিসেবে প্রভাষক আলাউদ্দিন আলী উপজেলা যুবদল সভাপতি প্রভাষক আসিফ মাহমুদ প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন "শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তোমাদের কেবল ভালো ছাত্র হলে চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। পরীক্ষার সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।" অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গবৃন্দরা।
25
ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি:
নাচোলের গোলাবাড়ি উচ্চ বিদ্যলয় ২০২৬ সালের এসএসসি, পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সম্মাননা এবং নবীন বরণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই বিদায় ও বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন, ৪৪”চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম।
সকাল ১০ টায় গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তাজামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা ১ নং ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, গোলাবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ গাজীউল আলম, নাচোল উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর দুরুল হুদা, বিএনপি নেতা হিসেবে প্রভাষক আলাউদ্দিন আলী উপজেলা যুবদল সভাপতি প্রভাষক আসিফ মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন “শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কর্ণধার। তোমাদের কেবল ভালো ছাত্র হলে চলবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। পরীক্ষার সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়াও শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গবৃন্দরা।