রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সন্ধ্যা নামলেই মশার আক্রমণ, দিনেও নেই রেহাই—ডেঙ্গু আতঙ্কে বন্দরবাসী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে
381

আতাউর রহমান। বন্দর প্রতিনিধি।

নারায়ণগঞ্জ বন্দরে আশঙ্কাজনক হারে বেড়েছে মশার উপদ্রব। সন্ধ্যা নামলেই মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। শুধু রাতেই নয়, এখন দিনের বেলাতেও মশার হাত থেকে রেহাই মিলছে না। এতে করে শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকের মধ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।
বন্দর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ড্রেন ও নালায় জমে থাকা ময়লা পানি, অপরিষ্কার পরিবেশ এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম না থাকায় দিন দিন বাড়ছে মশার বংশবিস্তার। বিশেষ করে মদনপুর, নবীগঞ্জ, কলাগাছিয়া, ধামগড় ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর ঘরের বাইরে বসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখন আবার দিনের বেলাতেও মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। অনেক পরিবার মশারি, কয়েল ও স্প্রে ব্যবহার করেও স্বস্তি পাচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। নিয়মিত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো এবং ড্রেন-নালা পরিষ্কার রাখা হলে মশার উপদ্রব অনেকটাই কমে আসতে পারে।
এ বিষয়ে দ্রুত মশা নিধন কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে মশাবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews