শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় শীর্ষে রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমী

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে
412

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি:

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে গোমস্তাপুর উপজেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে রহনপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর তোজাম্মেল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন কৃতকার্য হয়ে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১১ জন এবং সাধারণ গ্রেডে ১১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছে।

উপজেলা পর্যায়ে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে মেহরাব হোসেন। এছাড়া ৩য় আয়মান সাদিক, ৫ম মইদুল হাসান সাকি, ৬ষ্ঠ সাখাওয়াত হোসেন, ৭ম সাঈদ ইসমাইল অনিক, ৮ম মোঃ আমানুল্লাহ, ৯ম জায়িদ ইশতিয়াক, ১০ম ইসরাক উদ্দিন ও ১১তম তাসিন আহমেদ স্থান অর্জন করেছে।

উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি প্রথম স্থান লাভ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক সালেহ আহমেদ বাচ্চু বলেন, “কঠোর পরিশ্রমে আমাদের এই সাফল্য অর্জন, ভবিষ্যতেও এই অর্জন ধরো রাখার সর্বাত্নক চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews