শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিতঃ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে
399

নাচোল প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্যবাজারে হেলাল ফাউন্ডেশনের অফিসে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীর ফ্রী চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে এবং গরীব রোগীদের চশমা ও প্রাথমিক ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

নিউ ভিশন আই কেয়ার সেন্টারের কো-অর্ডিনেটর বিশ্বজিত কুমার বর্মন এর নেতৃত্বে একটি চিকিৎসক দল ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান বলেন, হেলাল ফাউন্ডেশন গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে, যা প্রশংসার দাবি রাখে। এই মহতী কাজের জন্য তিনি সহযোগী প্রতিষ্ঠান নিউ ভিশন আই কেয়ার সেন্টারকেও ধন্যবাদ জানান।

ফাউন্ডেশনের ‘প্রতিষ্ঠাতা-পরিচালক’ মোঃ হেলাল উদ্দীন বলেন, হেলাল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক স্বাস্থ্যসেবা সংগঠন। এটা কোনো রাজনৈতিক দলের সিজিনিয়াল কর্মকাণ্ড নয়। প্রতিমাসের ধারাবাহিক সেবার অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। এখানে কোনো মাসে মেডিসিন ডাক্তার, কোনো মাসে চক্ষু ডাক্তার ফ্রী চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

চিকিৎসা সেবা নিতে আসা সাহেব আলী বলেন, এই অফিসের মাধ্যমে আমরা অনেক উপকার পেয়েছি।
মেসের আলী বলেন, হেলাল ফাউন্ডেশন গরীব রোগীদের শুধু ফ্রী চিকিৎসা করে ক্ষান্ত থাকেনা, প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে থাকে।
জান্নাতুন বেগম বলেন, প্রতি মাসে একটি করে ফ্রী মেডিকেল ক্যাম্প করলেও আমরা যে কোনো সময় এই অফিস থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকি। যেমন- অফিসের মাধ্যমে ক্লিনিকে চিকিৎসা করতে গেলে মাত্র ৩০০/- টাকা আল্ট্রাসাউন্ড ও এমবিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা পেয়ে থাকি।
চিকিৎসা সেবা নিতে আসা সকলেই হেলাল ফাউন্ডেশনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews