শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীর ধলাহারে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে
335

বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ধলাহার গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ধলাহার গ্রামের একটি উঠানে আয়োজিত এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম এবং বদলগাছী উপজেলার নায়েবে আমীর ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, দেশের জনগণ আর দুর্নীতিবাজ ও স্বৈরাচারী নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। সমাজের অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। সৎ নেতৃত্বই পারে দেশের প্রকৃত পরিবর্তন আনতে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সুদমুক্ত ঋণ প্রদান, যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং কৃষকদের জন্য বীজ ও সারসহ কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া মাহফিলের মাধ্যমে উঠান বৈঠকের কার্যক্রম শেষ হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews