বদলগাছীর ধলাহারে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত
বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি:
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
১৯৫
বার পড়া হয়েছে
বদলগাছীর ধলাহারে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত
বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ধলাহার গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ধলাহার গ্রামের একটি উঠানে আয়োজিত এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম এবং বদলগাছী উপজেলার নায়েবে আমীর ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, দেশের জনগণ আর দুর্নীতিবাজ ও স্বৈরাচারী নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। সমাজের অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। সৎ নেতৃত্বই পারে দেশের প্রকৃত পরিবর্তন আনতে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সুদমুক্ত ঋণ প্রদান, যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং কৃষকদের জন্য বীজ ও সারসহ কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া মাহফিলের মাধ্যমে উঠান বৈঠকের কার্যক্রম শেষ হয়।
136
বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ধলাহার গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ধলাহার গ্রামের একটি উঠানে আয়োজিত এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম এবং বদলগাছী উপজেলার নায়েবে আমীর ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, দেশের জনগণ আর দুর্নীতিবাজ ও স্বৈরাচারী নেতৃত্বকে ক্ষমতায় দেখতে চায় না। সমাজের অশান্তির মূল কারণ অসৎ নেতৃত্ব। সৎ নেতৃত্বই পারে দেশের প্রকৃত পরিবর্তন আনতে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সুদমুক্ত ঋণ প্রদান, যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং কৃষকদের জন্য বীজ ও সারসহ কৃষিবান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়া মাহফিলের মাধ্যমে উঠান বৈঠকের কার্যক্রম শেষ হয়।