শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নাককাটিতলায় “সাধারণ সভা ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে
284

মো আব্দুল্লাহ স্টাফ রির্পোটার

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ইমারত শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা কৃষি ও খামার শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুই বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী। তিনি বলেন, “শ্রমিক সমাজই দেশের উন্নয়নের মূল ভিত্তি। শ্রমিকরা যত সচেতন ও সংগঠিত হবে, সমাজে তত ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু কাজ নয়, মানবিক কাজেও শ্রমিকদের অংশগ্রহণ প্রশংসনীয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসাইন, সভাপতি শিবগঞ্জ উপজেলা ইমারত ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন; মোঃ সাখাওয়াত হোসেন, সভাপতি শিবগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন; মোঃ মুজাহিদুল ইসলাম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধাইনগর ইউনিয়ন; মোঃ ইমদাদুল ইসলাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধাইনগর ইউনিয়ন; জাহাঙ্গীর আলী, ম্যানেজার পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; এবং শরিফুল ইসলাম সায়েদ, প্রশাসনিক কর্মকর্তা পদ্মা ডায়াগনস্টিক সেন্টার।

সার্বিক সহযোগিতায় ছিল পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁপাইনবাবগঞ্জ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews