শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে ভারতীয় মোবাইল ফোন উদ্ধার, ৩ জন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
95

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
“মাদক ও চোরাচালান মুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়ন করার ল‌ক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ একরামুল হোসাইন পিপিএম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ অধিকারী, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং ২৮/০৭/২০২৬ তারিখ ২২:৩০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহানন্দা পুরাতন সেতুর টোলঘর এর সামনে শিবগঞ্জ হইতে চাঁপাইনবাবগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ শাজাহান আলী (২৮), পিতা-মোহাম্মদ সেলিম রেজা, সাং- নামো কাঞ্চনতলা, থানা-গোমস্তাপুর, মোঃ দেলোয়ার হোসেন (৪০) পিতা-মৃত হুমায়ুন শেখ, সাং-মহারাজপুর পূর্ব-শেখপাড়া, থানা সদর মডেল উভয় জেলা-চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ আতাউর রহমান (৩০) পিতা- মোঃ আকবর আলী, সাং-সাহেবগঞ্জ নলকা, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জদের গ্রেফতার কতরঃ তাদের হেফাজত হতে বিভিন্ন দেশের, বিভিন্ন ব্রান্ডের পুরাতন ১২ (বারো) টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ শে‌ষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews