শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

৫৯ বিজিবির অভিযানে ভোলাহাট সীমান্তে নেশা জাতীয় সিরাপ মোবাইল ও ইজিবাইক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে
297

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ০৩জন আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ, ০৩টি মোবাইল এবং ০১টি ইজিবাইক আটক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ কাজী ইব্রাহীম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল নিম্নবর্ণিত ০৩ জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ০৩টি মোবাইল এবং ০১টি ইজিবাইক আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-৪,২৪,৬০০/-(চার লক্ষ চব্বিশ হাজার ছয়শত) টাকা মোঃ মাহাবুবুর রহমান (১৯), পিতা-মোঃ রানাউল, গ্রাম-আলালপুর মোঃ জাহিদুল ইসলাম (১৯), পিতা- মোঃ সেতাউল, গ্রাম-আলালপুর
মোঃ সাগর হোসেন (১৬), পিতা-মোঃ দুলাল, গ্রাম-হাউসপুর সকলের পোষ্ট-ফুটানি বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

আটককৃত আসামীসহ নেশাজাতীয় সিরাপ, মোবাইল এবং ইজিবাইক মামলা করতঃ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews