1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে চেম্বারের মতবিনিময় সভা

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
54

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:মেহেদী হাসান

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘিরে জেলার ব্যবসায়ী ও সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে এ সভার আয়োজন করা হয়। চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ব্যবসা-বাণিজ্য, শিল্পখাতের উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, রাজস্বনীতি, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রস্তাবিত বাজেটের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, পরিচালকবৃন্দ, চেম্বারের সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জেলার অর্থনৈতিক অগ্রগতির জন্য বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে সরকারের কাছে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সভা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রস্তাবিত বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট