রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

২নং ফতেপুর ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলামের ঈদ পরবর্তী জনগণের সাথে কুশল বিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
193

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের মহিমা ভাগাভাগি করতে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজ নিতে ব্যতিক্রমী গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ শফিকুল ইসলাম। ঈদের আমেজ শেষ হতেই তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের মেহনতি মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কুশল বিনিময় করেন।

 

গত কয়েকদিন ধরে ২নং ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া এবং স্থানীয় বাজারগুলোতে সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মোঃ শফিকুল ইসলাম। এ সময় তিনি যুবকদের সাথে কোলাকুলি করেন এবং চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। প্রার্থীর এমন আন্তরিকতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এলাকাবাসী ও স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। কোরবানি ঈদ উপলক্ষেও তিনি এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ফতেপুরবাসী তাকে মেম্বার হিসেবে দেখতে চান এবং তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন।

কুশল বিনিময়কালে মেম্বার পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমি পদের লোভে বা ক্ষমতার জন্য নির্বাচনে আসিনি, বরং ফতেপুর ইউনিয়নের অবহেলিত মানুষের সেবক হয়ে আজীবন আপনাদের পাশে থাকতে চাই। আমাদের এই এলাকাকে একটি আধুনিক, মাদকমুক্ত, সুশাসিত এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি মাঠে নেমেছি। জনগণের এই ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার মূল শক্তি।” তিনি আগামী নির্বাচনে ২নং ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

 

এসময় ২নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদি হাসানের নেতৃত্বে এই গণসংযোগ ও সাধারণ মানুষের মাঝে কৌশল বিনিময় অনুষ্ঠিত হয়।

 

এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের কাছে এ নিয়ে আলোচনা মাধ্যমে মাগফেরাত কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews