শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

২নং গোবরাতলা ইউনিয়নবাসীর খাদেম হতে চান মাওলানা সাদিকুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে
340

মো: আব্দুল্লাহ, ডিসিবি টিভি 

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২নং গোবরাতলা  ইউনিয়নবাসীর খাদেম হতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরাতলা ইউনিয়নের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মজলিসে সুরা ও কর্মপরিষদ সদস্য এবং চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: সাদিকুল ইসলাম।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকী সময় জনসেবায় কাটাতে চান তিনি। গরিব অসহায় মানুষের বন্ধু হতে চান, ও জনগনের সেবক হতে চান তিনি।

মাওলানা সাদিকুল ইসলাম, বলেন ‘সাধারণ জনগণের ভোট নিয়ে অনেকেই অসহায় মানুষের সাথে প্রতারনা করেন। ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা বনে গেলে আর জনগনের খোজ নেন না, আমি এই নীতি ভাংতে চাই, আমি নেতা নয়-জনগণের খাদেম হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারির যোদ্ধা হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ। এই গোবরাতলা ইউনিয়নে কোন স্বজনপ্রীতি ও দূর্নীতি থাকবে না। আমি একটি স্মার্ট, ইনসাফ ভিত্তিক  আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়তে চাই৷  আমি ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews