শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

হরিমোহনের সহকারী প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
314

ইমাম হাসান জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম মহোদয়ের অবসরগ্রহণ উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে, যা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আলী সাইফ। এরপর শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন তাওসীফ হোসেন, শাফি শাহরিয়ার ভাষা ও শাখাওয়াত হোসেন আশিক। তারা তাদের প্রিয় শিক্ষকের স্নেহ, শাসন ও অনুপ্রেরণার নানা স্মৃতি তুলে ধরেন আবেগভরে।
সহকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ মাহবুবুল হক মিঠু, আনোয়ার জাহান, এইচ এস বুলবুল আলীম দাদ খাঁন, সৈয়দ মফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান ও আব্দুল বাশির। তারা মোঃ সাদেকুল ইসলামের সততা, নিষ্ঠা ও শিক্ষার্থীবান্ধব মানসিকতার প্রশংসা করেন এবং তাঁর কর্মজীবনের নানা দিক আলোকপাত করেন।
এছাড়াও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুস সালাম ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন।
বিদায়ী শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম বলেন, আজকের এই মুহূর্ত আমার জীবনের এক আবেগময় অধ্যায়। দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার হয়ে উঠেছিল। এখানকার প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি মুখ আমার হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন।
আমি যদি কোনো শিক্ষার্থীর জীবনে সামান্য আলো জ্বালাতে পেরে থাকি, সেটাই আমার সবচেয়ে বড় অর্জন। সহকর্মীদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া এই দীর্ঘ পথচলা কখনোই সম্ভব হতো না।
তিনি আরো বলেন, আজ অবসর নিচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি কখনো বিদায় নিচ্ছি না। এই প্রতিষ্ঠান যেন আরও এগিয়ে যায়, শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রুবিনা আনিস। তিনি তাঁর বক্তব্যে মোঃ সাদেকুল ইসলামকে একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক হিসেবে অভিহিত করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, মোঃ সাদেকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের অধিবাসী। তিনি ১৯৯৪ সালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে পুনরায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন, যাদের অনেকেই আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিদায় সংবর্ধনার শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews