শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
176

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১৮৫ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন ১১২ বোতল ভারতীয় সিরাপ এবং ৫৫ বোতল সিরাপ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews