শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সাম্মাম ও তরমুজ চাষে স্বাবলম্বী কৃষক আমিরুল, সম্ভাব্য আয় প্রায় ৩ লাখ টাকা

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
158

মো. শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক মোঃ আমিরুল ইসলাম সাম্মাম ও তরমুজ চাষ করে স্বাবলম্বিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক বিঘা জমিতে সাম্মাম ও তরমুজ চাষ করে তিনি চলতি মৌসুমে প্রায় ৩ লাখ টাকা আয় করার আশা করছেন।
কৃষক আমিরুল ইসলাম জানান, মার্চ-এপ্রিল মাসে বীজ বপনের পর প্রায় ৭০ থেকে ৮০ দিনের মধ্যেই ফল পরিপক্ব হয়ে বাজারজাত করা যায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। তবে এলাকায় সাম্মাম ফলের তেমন প্রচলন না থাকায় স্থানীয় বাজারে এর চাহিদা তুলনামূলক কম। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় অল্প পরিসরে চাষ হওয়ায় বাইরের বড় ক্রেতারা আসতে আগ্রহ দেখান না। যদি এলাকার আরও কৃষক বাণিজ্যিকভাবে সাম্মাম ও তরমুজ চাষে এগিয়ে আসেন, তাহলে বাইরের পাইকার ও ক্রেতাদের আগমন বাড়বে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং উৎপাদন আরও লাভজনক হবে।
স্থানীয় কৃষকদের মতে, সাম্মাম ও তরমুজ চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম হলেও লাভের সম্ভাবনা অনেক বেশি। ফলে এ অঞ্চলে এটি একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে পরিচিতি লাভ করছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী বলেন, “ভোলাহাটের মাটি ও আবহাওয়া সাম্মাম ও তরমুজ চাষের জন্য উপযোগী। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। অধিক সংখ্যক কৃষক এ চাষে এগিয়ে এলে উৎপাদন বৃদ্ধি পাবে, বাজার সম্প্রসারিত হবে এবং কৃষকদের আয়ও বাড়বে। কৃষি বিভাগ সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।”
কৃষি বিভাগের সহযোগিতা ও কৃষকদের আগ্রহ অব্যাহত থাকলে ভোলাহাটে সাম্মাম ও তরমুজ চাষ আগামী দিনে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews