রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ এক ঘণ্টার ভারী বৃষ্টিতে এইচ বিবি করণ পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে। এতে চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি খানাখন্দ যুক্ত সড়কে কর্মজীবী মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও রাস্তায় জমে থাকা পানি এবং জলাবদ্ধতা আমাদের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তির সৃষ্টি করে। অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা (ড্রেনেজ), খানাখন্দে ভরা রাস্তা এবং বৃষ্টির পানি জমে থাকার কারণে যানজট ও দুর্ঘটনার পাশাপাশি ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়। বলছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর পাড়োটোলা গ্রামের অবস্থা। সামান্য বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। যানবাহন দূরে থাক, মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে এই রাস্তায়। এই রাস্তাটি দিয়ে, মহিলা উচ্চ বিদ্যালয়, রানীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ঐতিহ্যবাহী রানীবাড়ি হাটে যাওয়ার একমাত্র রাস্তা এটি, একটু বৃষ্টি এলেই পানিবন্দি হয়ে থাকে এই রাস্তা । পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘর থেকে বের হতে পারে না প্রায় শতাধিক পরিবার । পথচারী মো. জসিম উদ্দীন বলেন, সমস্যা গত কয়েক মাস ধরেই চলছে, দেখার কেউ নেই। সুষ্ক মৌসুমে রাস্তা ঠিক থাকে, বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে হয়ে যায় মরণ ফাদ, রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি। স্থানীয় টুটুল বিস্বাস জানান, একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকার কারণে যানবাহন চলাচলে দুর্ঘটনার শিকার হতে হয়। , দীর্ঘদিন পানিবন্দি থাকায় এই রাস্তাকে জলাশয় বললেও ভুল হবে না। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, বিষয়টা আগে জানতাম না। এখন অবগত হলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
69
রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ
এক ঘণ্টার ভারী বৃষ্টিতে এইচ বিবি করণ পাকা রাস্তা পানিতে তলিয়ে গেছে। এতে চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি খানাখন্দ যুক্ত সড়কে কর্মজীবী মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও রাস্তায় জমে থাকা পানি এবং জলাবদ্ধতা আমাদের দৈনন্দিন জীবনে চরম ভোগান্তির সৃষ্টি করে। অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা (ড্রেনেজ), খানাখন্দে ভরা রাস্তা এবং বৃষ্টির পানি জমে থাকার কারণে যানজট ও দুর্ঘটনার পাশাপাশি ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়। বলছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর পাড়োটোলা গ্রামের অবস্থা। সামান্য বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে যায়। যানবাহন দূরে থাক, মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে এই রাস্তায়।
এই রাস্তাটি দিয়ে, মহিলা উচ্চ বিদ্যালয়, রানীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ঐতিহ্যবাহী রানীবাড়ি হাটে যাওয়ার একমাত্র রাস্তা এটি, একটু বৃষ্টি এলেই পানিবন্দি হয়ে থাকে এই রাস্তা । পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘর থেকে বের হতে পারে না প্রায় শতাধিক পরিবার । পথচারী মো. জসিম উদ্দীন বলেন, সমস্যা গত কয়েক মাস ধরেই চলছে, দেখার কেউ নেই। সুষ্ক মৌসুমে রাস্তা ঠিক থাকে, বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে হয়ে যায় মরণ ফাদ, রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।
স্থানীয় টুটুল বিস্বাস জানান, একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকার কারণে যানবাহন চলাচলে দুর্ঘটনার শিকার হতে হয়। , দীর্ঘদিন পানিবন্দি থাকায় এই রাস্তাকে জলাশয় বললেও ভুল হবে না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, বিষয়টা আগে জানতাম না। এখন অবগত হলাম। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।