বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

রূপগঞ্জে আসন্ন স্থানীয় নির্বাচনে তারাব পৌরসভার ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে
136

বিশেষ প্রতিনিধি, মোঃ মাহবুবুর রহমান:

 

রূপগঞ্জের তারাব পৌরসভা জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার ৯টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের দলীয়ভাবে নাম ঘোষণা করা হয়েছে।

 

২২ মে শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাব পৌরসভার সাংগঠনিক কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, “বৈষম্যহীন মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। আল-কুরআনের বিধানই সমাজের সকল বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম।”

 

তারাব পৌরসভা জামায়াতে ইসলামীর সংগ্রামী আমীর ডা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোতালিব ভূঁইয়াসহ পৌর কর্মপরিষদ সদস্য বাইজিদ হোসেন, আব্দুল কাদের, আবু সায়েম ও মুসলেউদ্দিন তারেক।

 

সম্মেলনের শেষপর্বে উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৯টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

ঘোষিত প্রার্থীরা হলেন—

১নং ওয়ার্ড: মোঃ হাবিবুর রহমান সুমন

২নং ওয়ার্ড: আলহাজ্ব রাফিউল হক নওফেল

৩নং ওয়ার্ড: আলহাজ্ব আবু তৈয়ব ভূঁইয়া

৪নং ওয়ার্ড: মোঃ মামুন মীর

৫নং ওয়ার্ড: আলহাজ্ব হাসান আলী খান

৬নং ওয়ার্ড: আলহাজ্ব মুকছুদুল আলম মীর

৭নং ওয়ার্ড: অ্যাডভোকেট আয়নাল হক

৮নং ওয়ার্ড: মুহা. হাসান মাহমুদ

৯নং ওয়ার্ড: মোঃ দ্বীন ইসলাম (রাজন)

 

নেতৃবৃন্দ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews