শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রহনপুরে পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল ও নব নির্বাচিত এমপি কে সংবর্ধনা 

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে
329

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

গোমস্তাপুর উপজেলার রহনপুরে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান কে সংবর্ধনা ও বার্ষিক ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে রহনপুর পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। বুধবার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ড. মুহাঃ আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ এর সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, রহনপুর পৌর সভার সাবেক মেয়র মতিউর রহমান খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও স্কাউট লিডার, রোভার স্কাউট এবং কচি-কাঁচার স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন,​ভ্রাতৃত্ববোধ: স্কাউটিংয়ের মূল আদর্শ অনুযায়ী একে অপরের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোই এই আয়োজনের লক্ষ্য।পবিত্র রমজানের শিক্ষা নিয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার শপথ নেন স্কাউট সদস্যরা।

​গ্রুপের কার্যক্রম আরও বেগবান করতে গুরুত্বারোপ করা হয়। ​ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং রহনপুর পূনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে সারিবদ্ধভাবে বসে রহমত ও মাগফেরাত কামনা করেন।

​ইফতারের পর মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews