বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে- মুহাম্মদ আবদুল জব্বার

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে
419

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি মোঃ আতিকুর রহমান ইলিয়াস 

বাংলাদেশ জামায়াতে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার আজ নারায়ণগঞ্জ জেলার মজলিসে শুরার অধিবেশ নেবলেছেন, বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটি নতুন আশা ও প্রত্যাশা নিয়ে জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকের পাশাপাশি হ্যা ভোটে রায় দিয়েছে। গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা করলে জনগণ আবার রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।

তিনি আজ ৬ মার্চ জুমাবার সকালে নারায়ণগঞ্জের মুয়িদ ফাউ-েশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারাায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, প্রকৌশলী আবদুল বাকী, অধ্যাপক ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেও গ্যারান্টি ইসলাম। ইসলামী আদর্শের ভিত্তিতেই এ দেশে একটি ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হতে পারে। সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের মাঝে ইসলামী আদর্শেও পৌছে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, এবারের জাতীয় নির্বাচনে জনগণের আশা প্রত্যাশা ছিল একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লাকে বিজয়ী করবে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এগারো দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আরো অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি সকলকে আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews