
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ‘গুপ্ত ও আন্ডারগ্রাউন্ড’ রাজনীতির বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল।
আজ (বৃহস্পতিবার) সকালে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপনের মাধ্যমে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। ব্যানারগুলোতে রাজনীতিকে শিক্ষার অংশ হিসেবে উল্লেখ করে প্রকাশ্য ও গণতান্ত্রিক রাজনীতির আহ্বান জানানো হয় এবং গোপন ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, সদস্য সচিব মোতাহের হোসেন তানিম, সিনিয়র যুগ্ম-আহবায়ক মখলিস আহমেদ, যুগ্ম-আহবায়ক ফুয়াদুর রহমান ফাহিম, ফাহিম মাহদি হোসেন, সৈয়দ আছেফ এবং তানভীর আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা রেদোয়ান আহমেদ সহ কলেজের আরও অনেক সাধারণ শিক্ষার্থী।
কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতারা বলেন, “শিক্ষাঙ্গন হবে মেধা চর্চা ও সুস্থ রাজনীতির চারণভূমি। এখানে কোনো অন্ধকার শক্তির গোপন এজেন্ডা বা ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে উগ্রবাদের দিকে ঠেলে দিতে চায়, তাদের প্রতিহত করতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো অপশক্তির ফাঁদে না পড়ে, সেজন্য এই সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে। কলেজ ক্যাম্পাসকে একটি নিরাপদ ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ হিসেবে বজায় রাখতে তারা বদ্ধপরিকর। ছাত্রদলের এই সময়োপযোগী উদ্যোগকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছেন।