শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মোবাইল কোর্টের অভিযানে কমেছে যানজট, প্রশংসায় ভাসছেন ইউএনও, খড়-কাড়ি অপসারণ ও রাতভর উচ্চ শব্দে টিভি সম্প্রচার বন্ধের দাবি সচেতন মহলের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
257

মোঃ শাহ কবির, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সম্প্রতি পরিচালিত মোবাইল কোর্ট অভিযানের ফলে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট অনেকাংশে কমে এসেছে। গত ৩ মে পরিচালিত এ অভিযানে আইন অমান্যকারীদের জরিমানা করার পর থেকেই সড়কে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে স্বস্তি প্রকাশ করেছেন পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
এ সফল অভিযানের কারণে প্রশংসায় ভাসছেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে অবৈধভাবে যানবাহন দাঁড় করানো, বাজার এলাকায় বিশৃঙ্খল চলাচল এবং রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার কারণে তীব্র যানজট সৃষ্টি হতো। এতে চরম ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও রোগীরা।
প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার পর পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তারা জানান, এখন সড়কে আগের তুলনায় চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।
তবে সচেতন মহল মনে করছেন, যানজট নিরসনের পাশাপাশি এখন জরুরি হয়ে পড়েছে সড়কের ওপর ছড়িয়ে রাখা খড়-কাড়ি ও ময়লা-আবর্জনা অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে খড়-কাড়ি রাখার কারণে চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন মোড় ও গ্রামের চায়ের দোকানগুলোতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে টেলিভিশন সম্প্রচারের কারণে শব্দ দূষণ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে শিশু-কিশোরদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটার পাশাপাশি সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সচেতন মহলের দাবি, প্রশাসন যদি এসব বিষয়েও কঠোর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ভোলাহাট উপজেলায় আরও সুশৃঙ্খল পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষাবান্ধব ও সচেতন সমাজ গড়ে উঠবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সবার সহযোগিতা পেলে ভোলাহাট উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সাধারণ মানুষের প্রত্যাশা, উপজেলা প্রশাসনের চলমান ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews