বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মহিলালীগ নেত্রীর বিরুদ্ধে ফুটবল মাঠ ভরাট ও গোরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
247

মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আখতারের বিরুদ্ধে খেলার মাঠ ভরাট ও গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের সরকারি বরাদ্দের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা বাজারে স্থানীয় গ্রামবাসী এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার-কাবিটা প্রকল্পের আওতায় ঘুঘুডিমা ফুটবল মাঠের গর্ত ভরাট ও ঘুঘুডিমা গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে ৪ দফায় ৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাঠ ভরাট বা সীমানা প্রাচীর নির্মাণ না করেই এই ৮ লাখ টাকা আত্মসাত করেন মহিলালীগ নেত্রী নাসরিন আখতার। এরমধ্যে মাঠ ভরাটের নাম করে দুটি প্রকল্পের ৪ লাখ টাকার কোন কাজ দৃশ্যমান হয়নি।

তারা আরও বলেন, ক্ষমতার দাপটে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার খেলার মাঠের পাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দিয়েছে। মানব্বন্ধন থেকে নাসরিনকে গ্রেফতারসহ আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার দাবি করা হয়। বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন গ্রামবাসী।

ঘন্টাবাপি চলা মানব্বন্ধনে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, আলতাফুর রহমান, নাসিম আলী, নাসিম আলী, মো. বারকুল্লাহ, আরিফ হোসেনসহ অন্যান্যরা।

এবিষয়ে সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাসরিন আখতার বলেন, একটি ক্লাব ঘরকে নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে আমাকে হেনস্তা করতে পুরোনো অভিযোগ তুলে আমার সম্মানহানি করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews