বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মহাদেবপুরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে
345

(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় উপজেলার সদর ইউনিয়নের বকাপুর বাজারে সর্বস্তরের মানুষের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণাও চালানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এময় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই হবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মূল পথনির্দেশনা।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews