রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

মহাদেবপুরের খোসালপুরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে
303

নওগাঁ জেলা প্রতিনিধি

মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবারবার (১লা ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়নের খোসালপুর পুর্ব পাড়া জামে মসজিদের সামনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারি সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।

মহাদেবপুর সদর ইউনিয়নের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাদেবপুর উপজেলার আমীর আব্দুল আজিজ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর সদর ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মোঃ মাহফুজুর রহমান বলেন, ভোট একটি আমানত, এই ভোট হয় আমার সাওয়াবের কারণ হবে অথবা গুনাহের কারণ হবে৷ কেননা আমার ভোটে যিনি নির্বাচিত হবেন সে যদি ভালো কাজ করে তাহলে সাওয়াব হবে আর যদি সেই নির্বাচিত ব্যাক্তি চাঁদাবাজি করে, ঘুষ নেই, জুলুম নির্যাতন করে তাহলে সেই গুনাহের ভাগ আমরা ভোটার হিসেবে অবশ্যই পাবো

তিনি আরো বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বিনা সুদে ঋণ দেওয়া হবে, দেশের যুবকদের দক্ষ করে তুলতে বিভিন্ন ট্রেইনিং প্রতিষ্ঠান তৈরী করা হবেএবং চিকিৎসার উন্নয়ন এবং চিকিৎসা ব্যাবস্থার উন্নতি সাধন করা হবে। কৃষক বান্ধন বীজ এবং সারের ব্যাবস্থা করা হবে।

উঠান বৈঠকর শেষে সভাপতির বক্তব্য প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ জেলা প্রতিনিধি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews