রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে জ্বালানি সংকটে বিপাকে কৃষক: আম-ধান চাষে আশঙ্কা, অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
265

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আম ও ধান চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা কৃষিনির্ভর অর্থনীতি বর্তমানে জ্বালানি সংকটে হুমকির মুখে পড়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল-চালিত যন্ত্রপাতির জন্য পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ কৃষকরা।
স্থানীয়রা জানান, উপজেলায় জ্বালানি সরবরাহের জন্য একটি মাত্র পেট্রোল পাম্প—ভোলাহাট ফিলিং স্টেশন—থাকলেও বরাদ্দকৃত জ্বালানি সঠিকভাবে বণ্টন হচ্ছে না। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ও স্বার্থান্বেষী ব্যক্তি অধিকাংশ তেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন। ফলে প্রকৃত কৃষকরা প্রয়োজন অনুযায়ী জ্বালানি থেকে বঞ্চিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, “বর্তমানে উপজেলায় যাদের বাড়িতে স্যালো মেশিন, ভুটভুটি, ট্রলি ও ট্রাক্টর রয়েছে, তাদের অনেকের বাড়িতেই শত শত লিটার তেল মজুত রয়েছে। প্রশাসন যদি অভিযান চালায়, তাহলে বিপুল পরিমাণ অবৈধভাবে সংরক্ষিত তেল উদ্ধার করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “আমরা সাধারণ কৃষকরা সময়মতো তেল না পেলে জমি থেকে ধান নিয়ে আসতে পারছি না। এতে করে আম ও ধানের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”
এ পরিস্থিতিতে কৃষকরা জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত কৃষকদের জন্য সহজলভ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে কৃষি উৎপাদনে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে, যা স্থানীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews