বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ভোলাহাটে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, চারা ও উপকরণ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
71

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজি, লেবু ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় ৩ হাজার ৩৮০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, ১০০টি লেবুর চারা এবং ১ হাজার ৪০০টি গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও রাসায়নিক সার, গোবর সার, বাঁশের খুঁটি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডি এ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম আলী।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে এচারা বিতরণ করা হয় কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের বিকল্প নেই। সরকারের এ ধরনের সহায়তা কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews