বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
147

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, সমন্বয় কমিটি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সানাউল মোর্শেদ।
সভায় উপস্থিত ছিলেন থানার ওসির প্রতিনিধি এসআই মোঃ শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ—আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও  এছাড়াও উপস্থিত ছিলেন । উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার অতিরিক্ত গোমস্তা পুর মোঃ আছাহাবুর আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অন্যান্যদের মধ্যে বিজিবি চাঁনশিকারী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোঃ জাহিদ হাসান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহ্ জালাল, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আজমীর শেখ, ফরেস্টার মোঃ সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ভোলাহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে মোঃ সানাউল মোর্শেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিজিবি ও পুলিশকে মাদকের প্রতি নজর রাখতে  সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড রোধে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা হবে।
সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিদেরও কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews