বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

বিএনপি ক্ষমতায় এলে সোনামসজিদ স্থলবন্দরের আধুনিকায়ন করা হবে — বেলাল ই বাকী ইদ্রিশী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
227

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় আসলে সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিকায়নের মাধ্যমে এক্সপোর্ট-ইমপোর্ট কার্যক্রম বৃদ্ধি করে উন্নত মানের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে শিবগঞ্জ উপজেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী বেলাল ই বাকী ইদ্রিশী।

তিনি বলেন, বিগত ১৭ বছরে যে সরকার ক্ষমতায় ছিল, তারা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রকে ফাঁকা করে টাকা পাচার করেছে। আজ দেশটি যেন একটি শুন্য কোষাগারে পরিণত হয়েছে, যেখানে ছিলনা বিচারব্যবস্থার স্বাধীনতা, ছিলনা জনগণের মুক্তি।

বেলাল ই বাকী ইদ্রিশী আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের উন্নয়ন হবে, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবে। মঙ্গলবার বিকেলে (২১ অক্টোবর) শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বাজার থেকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি হুদমা বাজার, নলডুবুরী বাজার ও হাজারবিঘী বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলাল ই বাকী ইদ্রিশী।

এ সময় উপস্থিত ছিলেন— শাহবাজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সভাপতি আফসার হোসেন সেন্টু ও শারিক, কৃষকদল নেতা অসিম ও জাহাঙ্গীর, বিনোদপুর কলেজের প্রভাষক মইন উদ্দিন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান, জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য নাজিব উদ্দিন অমি, আদিনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি টাইফুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews