শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীর মিঠাপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কৃষকদলের লিফলেট বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
306

বুলবুল আহম্মেদ বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে কৃষকদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শায়িনুল ইসলাম শাফিন,মিঠাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রাজ্জাক সহ আর ও অনেকে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে এসময় কৃষকদলের নেতা-কর্মীরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে পথচারী, দোকানদারসহ সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতে বিএনপির আহ্বান জনগণের কাছে তুলে ধরা হয়।

এসময় কৃষকদলের নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতেই আমাদের এ প্রচারনা। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সে জন্যই আমরা শান্তিপূর্ণভাবে এ গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বিষয়বস্তু তুলে ধরা হয় বলে জানা গেছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews