বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

বদলগাছীর মথুরাপুর ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল !

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে
318

বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার উত্তর সাদিশপুর বাগে জান্নাত বে-সরকারী শিশু সদন ও এতিম খানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রুস্তম আলী মেম্বার, মথুরাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন হোসেন, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম ,শহীদ হোসেন প্রমুখ ।

অনুষ্ঠানে স্থানীয় নেতা কর্মীরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করেন।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকারের আন্দোলনে খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করে যাচ্ছেন। তার শারীরিক সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews