শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের শুভেচ্ছা 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে
335

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

 

শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ।

বুধবার (২৪ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

যিশুখ্রিষ্টের আদর্শ ছিল ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি। তাঁর এই শিক্ষা সমাজ থেকে অবিচার, শোষণ ও হিংসা দূর করতে আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মীয় উৎসব সকল ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে।

ইঞ্জিনিয়ার মাসুদ আরও বলেন, নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট অঞ্চলের খ্রিষ্টান সম্প্রদায় এই জনপদের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘকাল ধরে কাজ করে যাচ্ছে। তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, বড়দিনের এই আনন্দ সবার জীবনে নতুন বার্তা বয়ে আনবে।

শুভেচ্ছা বার্তায় তিনি এলাকার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি বৈষম্যহীন, নিরাপদ ও স্মার্ট জনপদ গড়ে তুলি, যেখানে দিনশেষে প্রতিটি মানুষ তার প্রাপ্য সকল অধিকার সঠিকভাবে পাবে এবং শান্তিতে ঘুমাতে পারবে।”

সবশেষে তিনি বড়দিনের পবিত্রতায় সবার জীবন আনন্দময় হয়ে উঠুক—এই প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews