শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

পার্থেনিয়াম গাছে বিষাক্ত ফুল, সতর্ক করল কৃষি অফিস বদলগাছী

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
145

বুলবুল আহম্মেদ ( বুলু) নওগাঁ বদলগাছী উপজেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার দুপাশে বিষাক্ত পার্থেনিয়াম গাছে ফুল এসেছে।

বদলগাছীর বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর – ভান্ডারপুর আঞ্চলিক সড়কের পাশে – কোলা ইউনিয়নের পার আধাইপুর রাস্তার দু পাশে বিষাক্ত পার্থেনিয়াম গাছে ফুল এসেছে। আপাতদৃষ্টিতে অযত্নে বেড়ে ওঠা সাধারণ উদ্ভিদ মনে হলেও গাছটির চোখ জুড়ানো ফুলগুলোতে লুকিয়ে আছে মারাত্মক বিষ ‘পার্থেনিন’। এই বিষাক্ত পদার্থ মানুষ ও পশুপাখির জন্য অত্যন্ত ক্ষতিকর।

বিশেষজ্ঞরা বলছেন, এই মায়াবী ফুলের রেণু বা বীজ নিঃশ্বাসের সঙ্গে নাকে প্রবেশ করলে হাঁপানি, জ্বর, শ্বাসকষ্টসহ একাধিক রোগ হতে পারে। যাদের শরীরে অ্যালার্জি রয়েছে, তাদের ত্বকে এই গাছের রস লাগলে ক্যানসার পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে। শুধু তাই নয়, গরু, ছাগলসহ অন্যান্য পশু এই গাছ খেলে তাদের মুখে ও যকৃতে পচনসহ নানা রোগের সৃষ্টি হতে পারে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর নাজমুল নাহিদ হাসনাত বলেন, এই বিষাক্ত পার্থেনিয়ামের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, এই ক্ষতিকর উদ্ভিদ সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং তা নির্মূল করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো জরুরি।

উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ, সাবাব ফারহান জানান, পার্থেনিয়ামের পুষ্পরেণু বেগুন, টমেটো, মরিচের মতো গুরুত্বপূর্ণ সবজির উৎপাদন ব্যাহত করে। এ ছাড়া এই গাছ মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের স্বাভাবিক প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews