শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব কমিটি গঠন  সভাপতি নাসিম, সম্পাদক ফারুক 

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে
344

নাচোল প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আত্মপ্রকাশ করলো নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব।গঠন করা হলো এক ঝাঁক অদম্য সাংবাদিক নিয়ে কমিটি।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪ টায় নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আব্দুর রহমান মানিকের সভাপতিত্বে ইলামিত্র পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এই কমিটি গঠিত হয়।

১৩ বিশিষ্ট কমিটির সদস্যদের কন্ঠ ভোটে নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন -মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সকালের সময় নাচোল উপজেলা প্রতিনিধি নাসিম আলী’ ও প্রতিদিনের সংবাদ নাচোল উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন ডন’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।

এবং দৈনিক ঘোষণার নাচোল প্রতিনিধি মশিউর রহমান মাসুদ সহ-সভাপতি, দৈনিক এর মনাইম বিল্লাহ্ অর্থ সম্পাদক, মানবাধিকার প্রতিদিন নাচোল প্রতিনিধি হেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ বুলেটিন নাচোল প্রতিনিধি খুরশেদ আলম দপ্তর সম্পাদক, দৈনিক বঙ্গ সংবাদ সুমন আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক নতুন দিন নাচোল প্রতিনিধি হাবিবুর রহমান খান সবুজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক ডেসটিনি নাচোল প্রতিনিধি আরিফ আলী, দৈনিক রূপবানী খুরশেদ আদিল ও ডিসিবি বাংলা নিউজ ২৪. হাবিবুর রহমান নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এই অভিষেক অনুষ্ঠানে আলোকিত করতে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, নাচোল উপজেলা জাতীয় পার্টির আহবায় আব্দুল মান্নান, আবেগ সাধারণ সম্পাদক আব্দুল বাসির, নাচোল পৌর সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) সাবেক সাধারণ সম্পাদক ও নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সারওয়ার জাহান সুমন, ডিসিবি টিভি ২৪ বাংলা এর প্রকাশক ও সম্পাদক গোলাম জাকারিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ডন।

তাং ১১-১০-২৫ ইং।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews