শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে
307

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

রোববার রাতে প্রেস ক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি: রতন কুমার দাস (দৈনিক যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ: সানমুন রেজা (দৈনিক জনবাণী), দপ্তর ও প্রচার সম্পাদক: বিকাশ হালদার (দৈনিক দেশকাল )।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- এনামুল হক (দৈনিক ইনকিলাব), তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা), শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)।

কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেস ক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews