রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
248

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর:

চাঁপাইনবাবগঞ্জে আমার দেশের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আতিকুল ইসলাম আযমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, সাদিকুল ইসলামসহ অন্যরা। এ সময় মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক আলমামুন বিশ্বাস, সদস্য এমরান আলী বাবুসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং পুলিশের দায়িত্বহীনতার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য,০১ মে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশ-এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাওয়ার সময় ওই এলাকার একাধিক মামলার আসামী রাব্বিসহ কয়েকজনের দ্বারা অতর্কিত হামলার শিকার হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews