শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোল উপজেলা মানবাধিকারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
328

ফারুক হোসেন ডন, নাচোল  প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার, নাচোল উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছেঃ

গতকাল উপজেলার খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- মানবাধিকার, নাচোল উপজেলা শাখা আয়োজনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ববর্তী মানবাধিকারের নানা কর্মকান্ড ও দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মানবাধিকারের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। সভাপতিত্ব করেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হাফিজুর রহমান হাফিজ, নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলী, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নাচোল জোনের ডিজিএম আব্দুর রহিম, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, চাঁপাইনবাবগঞ্জ লন্ডন ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক ডঃ শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার, নাচোল উপজেলা শাখা সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা সাদিকুল ইসলাম এবং শেষে মোনাজাত পরিচালনা করেন। বক্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরে আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার কর্মীরা যদি নিষ্ঠা ও সততার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবে এ থেকে কিছুটা উত্তরণ পাওয়া সম্ভব। শুধু প্রশাসনের একার পক্ষে সমাজের মাদকসহ নানা দুর্নীতি দূরীকরণ করা সম্ভব নয়, এক্ষেত্রে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানকে উপদেষ্টা, উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তীকে সভাপতি এবং হেলাল উদ্দীনকে সম্পাদক করে নাচোল উপজেলা শাখার ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেন, সভার সভাপতি অধ্যক্ষ ওবায়দুর রহমান এবং প্রধান অতিথি এই কমিটি অনুমোদন দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews