শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে বিজ্ঞান উদ্ভাবনী সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
182

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দিনব্যাপি সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয় আয়োজিত এবং

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ(বিসিএসআইআর)’র বাস্তবায়নে বিজ্ঞান উদ্ভাবনী সেমিনার এবং প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ (মাটি বিহীন ঘাস)উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর, আইটিটিআই এর সিনিয়র সাইন্টিফিক অফিসার সানজিদা ইসলাম। বিজ্ঞান উদ্ভাবনী সেমিনারে আলোচোক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম ও নাচোল সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ্ আল মামুন।

প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক ১৩টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews