শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে পথসভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করলেন- তারিক আহমেদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে
293

ফারুক হোসেন ডন, নাচোল প্রতিনিধি:

জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নাচোলে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে থেকে রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ- ২ (নাচোল -গোস্তাপুর -ভোলাহাট ) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।

তিনি নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের, নেজামপুর মোড়, হাটবাকল, নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ী হাট নাচোল পৌর এলাকার বাস স্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে জনগণের হাতে লিফলেট তুলে দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন তারিক আহমেদ।
তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার। আমরা নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এর প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় এই দফাগুলো পৌঁছে দেব। জনগণ যদি এগুলো বাস্তবায়নে আমাদের পাশে দাঁড়ায় তবে দেশে আবারও সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। বিএনপি টিকিট যাকেই দেব তার হয়ে আমরা কাজ করব। বিএনপি বড় দল একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক। এজন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

এ সময় তিনি আরো বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, আমি মেয়ের ছিলাম, আমি ৪০ বছর থেকে রাজনীতির সাথে জড়িত, আমি জনবন্ধব নেতা, জনগণের কিভাবে সেবা করতে হয় আমার জানা আছে। আমার বাড়ি রহনপুর, আমাকে মাসের মধ্যে ২০ থেকে ২৫ দিনে পাবেন।
আমি এলাকার উন্নয়ন করতে চাই আমি জনগণের সেবা করতে চাই। যা আগে করে এসেছি। জনগণ আমাকে ভালবাসে, ২০১৫ সালে আমি মেয়রের যখন ভোট করি, আমি সাড়ে ৯ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলাম।

এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews