বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে শিবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে
386

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে ইউনিয়নের কামাটোলা গ্রামের একটি আমবাগানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মানিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবু তালেব বলেন—বিএনপি একটি গণমানুষের দল। এই দল বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে আবারও সেই সময় এসেছে যখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
আমাদের মাঝে চারজন যোগ্য নেতৃবৃন্দ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু আমরা মনে রাখব— ব্যক্তি নয়, দলই আমাদের বড় পরিচয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তাঁকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে প্রত্যেকটি নেতাকর্মীকে তৃণমূল পর্যায়ে সংগঠিত হতে হবে। ঘরে ঘরে গিয়ে জনগণকে বোঝাতে হবে কেন পরিবর্তন প্রয়োজন, কেন বিএনপির সরকার দরকার। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং মানুষের মুখে হাসি ফিরিয়ে আনব।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews