1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

দেবীনগর প্রগতি সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ:
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
26

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৭টায় দেবীনগরে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. শওকাত আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ক.ম. সাহেদুল আলম বিশ্বাস পলাশ এবং দেবীনগর বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম।

এছাড়াও দেবীনগর প্রগতি সংঘের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রগতি সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ জন, ২০২৫-২৬ সালে হাফেজ ও হাফেজা ১৬ জন এবং ২০২৫ সালে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১২ জন শিক্ষার্থীসহ মোট ৭১ জন কৃতি শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন, “দেবীনগর প্রগতি সংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, বনায়ন, খেলাধুলাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও আমি তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।”

তিনি আরও বলেন, “প্রগতি সংঘ আরও উদ্যম ও নিষ্ঠার সঙ্গে সমাজ উন্নয়নে কাজ করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।”

অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট