শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

দুর্যোগ প্রস্তুতিতে তারুণ্যের অঙ্গীকার: ভোলাহাটে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে
245

মোঃ শাহ কবির,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে একটি সচেতনতা র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ, উপজেলা ভূমি কমিশনার শামিম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম, বিআরডিবি কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আজমির শেখ, প্রকল্প বাস্তবায়ন হিসাবরক্ষক সাইদুর রহমান এবং উপজেলা সিভিল ডিফেন্স স্টেশনের সাব-ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শ্রীকৃষ্ণ প্রসাদ তলা পাত্র।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews