শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

তিন প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
135

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে তিনটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত শিমুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. সাজিমুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শিমুল হোসেনের বিরুদ্ধে তিনটি প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া পর্নোগ্রাফি মামলা নং-০১/৩০৪ (তারিখ: ১ জুলাই ২০২৬)-এ তাকে আসামি করা হয়। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২)/২৫(২) ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩), ৮(৪), ৮(৫)(ক) ও ৭ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ও ৫০০ ধারায় দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews