শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জেলা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
199

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা পালিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় ভোলাহাট প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি তারেক হোসেন এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজের ওপর অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ কবির, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews