রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জামায়াতের আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে
302

অনলাইন নিউজ ডেক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

শনিবার (১ নভেম্বর) রাতে দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতের সদস্য (রুকন)দের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট টিমের মাধ্যমে ভোটগ্রহণ ও গণনার পুরো প্রক্রিয়া তদারকি করে।

নি র্বাচনের আরো যাদের নাম ছিল তারা হলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews