শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
169

আব্দুর রহিম, শিবগঞ্জ প্রতিনিধি 

জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৈতন্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শরিফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর আর রশিদ, সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাকিব, টিটিএ কমিটির সভাপতি মোহাঃ রফিকুল ইসলাম, টিটিএ কমিটির সহ-সভাপতি মোহাঃ রেজাউল করিম সনি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

র‍্যালি ও সেমিনারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews